চাবিগুলো

চাবিগুলো

ওয়েবের গোপনীয়তা, অখণ্ডতা এবং পরিচয় নিশ্চিত করার জন্য HTTPS এর একটি নির্দিষ্ট পদ্ধতি প্রয়োজন।

এবং সেই প্রক্রিয়াটিকে বলে 'এনক্রিপশন'।

চলো দুই ধরনের এনক্রিপশন অ্যালগরিদমের কথা বলি।

তাহলে, চাবিগুলো যেন কোথায় রেখেছি?

অবশেষে!

আসো, শুরু করি সিমেট্রিক কী অ্যালগরিদম দিয়ে।

এই ক্ষেত্রে, একটি কী (চাবি) এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য ব্যবহৃত হয়।
BrowserBird কে মেসেজ পাঠানোর আগে, আমি একটি কী দিয়ে মেসেজটি এনক্রিপ্ট করি।
এনক্রিপশন প্রক্রিয়াটা অনেকটা এরকম যেন মেসেজটি একটি বাক্সে রেখে সেটিকে একটি চাবি দিয়ে বন্ধ করে দিচ্ছ।
যার কাছে চাবি থাকবে শুধুমাত্র সে-ই বাক্স খুলে মেসেজটি পড়তে পারবে।
এটি নিশ্চিত করে যে বাক্সটি সঠিক চাবি থাকা ব্যক্তির কাছে পৌঁছানোর আগ পর্যন্ত খোলা যাবে না।
যখন BrowserBird বাক্সটি পায়, তখন তারা তাদের চাবি ব্যবহার করে বাক্স খুলে মেসেজটি পড়ে।
চাবিটি লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ। তোমার উচিত চাবিটি বোঝা যায় এমন টেক্সটে শেয়ার না করে একটি বাক্সে ভরে পাঠানো না বা পকেটে রেখে দেওয়া।

মনে রেখো, যার কাছে চাবি থাকবে সে-ই বাক্স খুলতে পারবে।

এনক্রিপশন বুঝতে বাক্স আর চাবি একটি চমৎকার ভিজ্যুয়াল উদাহরণ, তবে এটি একদম সাধারণ উদাহরণ

চলো এটি ঠিক করি!

বাস্তবে, যার কাছে চাবি নেই সে মেসেজটি দেখলে শুধুই এলোমেলো টেক্সট দেখতে পায়।
...
এই টেক্সটটি একটি এনক্রিপশন অ্যালগরিদম দ্বারা তৈরি।
H3La

অর্থাৎ, টেক্সটটি ধাপে ধাপে এলোমেলোভাবে সাজানো হয়েছে।

এটি একাধিকবার পরিবর্তন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবারেই মেসেজটি আরও অস্পষ্ট করা হয়েছে।
একটি মেসেজ ডিক্রিপ্ট করতে হলে, শুধু একই ধাপগুলো উল্টে প্রয়োগ করতে হয়।
এনক্রিপশন কী মেসেজর সাথে মিশে থাকে, তাই এনক্রিপশন অ্যালগরিদম জানলেও, কী ছাড়া মেসেজটি বোঝা যায় না।
এনক্র্রিপশন কি দেখতে অনেকটা এরকম।
সিমেট্রিক কী-এর একটি প্রধান সমস্যা হলো এগুলো শেয়ার করা কঠিন।

খুব সাবধানে কী দিতে হবে।

এই ব্যাপারটি সহজ করবে আমাদের অ্যাসিমেট্রিক কী।

অ্যাসিমেট্রিক কী-এ তোমার ২টি কী থাকে।

একটি কী পাবলিক এবং অন্যটি প্রাইভেট। এরা জোড়া হয়ে একসাথে কাজ করে।

তোমার পাবলিক কী যেকারও সাথে শেয়ার করো। এটি স্পষ্ট টেক্সটে পাঠাও, স্টিকার বানাও, ট্যাটু করাও। যেভাবে খুশি ব্যবভহার কর! এটি পাবলিক কী!

আমার ট্যাটু পছন্দ।

Compugter তাদের পাবলিক কী BrowserBird এর কাছে পাঠাচ্ছে।

এবং এখন আমি তাদের কাছে একটি মেসেজ পাঠাচ্ছি, যা আমি তাদের পাবলিক কী দিয়ে এনক্রিপ্ট করেছি।

অন্যভাবে বললে, BrowserBird মেসেজটি একটি বাক্সে রাখে এবং Compugter-এর পাবলিক কী দিয়ে সেটি লক করে।

আমি এখন আমার প্রাইভেট কী ব্যবহার করে মেসেজটি পড়তে পারি।

মূল ভাবনাটি এটাই। শুধুমাত্র প্রাইভেট কী-ই পাবলিক কী জোড়া দিয়ে লক করা বাক্স খুলতে পারে।

আমি BrowserBird এর পাবলিক কী ব্যবহার করে তাদের কাছে আরেকটি মেসেজ পাঠাই।

এটি শুধু গোপনীয়তার জন্যই নয়, পরিচয়ের জন্যও দুর্দান্ত কারণ আমরা নিশ্চিত থাকতে পারি যে শুধুমাত্র কী-এর মালিকই মেসেজটি খুলতে পারে।

পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক কী SSL-এর মাধ্যমে সাইটের সাথে সংযোগ করার কাজ টা করে।

পরবর্তী অংশে HowHTTPS.works-এ...

এনক্রিপশনের জন্য হুররে! এরপর কী? জেনে নাও ব্রাউজার এবং ইন্টারনেটের মধ্যে গোপন হ্যান্ডশেক যা তোমার তথ্যকে নিরাপদ এবং সুরক্ষিত করে।

পড়া চালিয়ে যান